Showing posts with label fectured. Show all posts
Showing posts with label fectured. Show all posts

Sunday, 22 September 2019

ডিসেম্বরে ৬১ হাজার পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে !! !

শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকে নতুন করে ৬১ হাজার পদ সৃষ্টি করেছে সরকার। ডিসেম্বরেই আসছে নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন এই ৬১ হাজার পদ আগামী ২০২৩ সালের মধ্যে পূরণ করা হবে।

প্রথমবারের মতো এবারই নারীদের প্রাথমিকে শিক্ষক হওয়ার যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিকে কাঙ্খিত ফল পেতে নিয়োগ পক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং নিয়োগের পরে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬০১টি। যেখানে প্রায় ২ কোটি ১৯ লাখ শিক্ষার্থীর পেছনে আছেন ৩ লাখ ২২ হাজার শিক্ষক। সেই হিসেবে প্রায় ৬০ জন শিক্ষার্থীর পেছনে রয়েছেন ১ জন শিক্ষক।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর এই অনুপাত সার্বিক প্রাথমিক শিক্ষার পাঠদানে প্রভাব পড়ছে। এ কারণে স্কুলে কাঙ্খিত শিক্ষা না পেয়ে শিক্ষার্থীরা হচ্ছে কোচিংমুখী। এছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির পাঠদান চালু হয়েছে, সেসব স্কুলে বিদ্যমান শিক্ষকদের পাঠদান করাতেও বেগ পেতে হচ্ছে।’
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাই সরকারি প্রাথমিকে নারী-পুরুষ উভয়েরই স্নাতক বাধ্যতামূলক করে নতুন ৬১ হাজার পদ সৃষ্টি করেছে মন্ত্রণালয় জানান তিনি।

বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরলো কনে, (ভিডিও সহ)


স্টাফ রিপোর্টার ,বগুড়াঃ
 নতুন বিয়ে করতে সাধারণত ধুমধাম করে বর কনের বাড়িতে যায় বরযাত্রী নিয়ে। বরযাত্রী আর কনে পক্ষের আত্মীয়-স্বজনদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে বিয়েবাড়ি। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বউ নিয়ে বাড়ি ফেরে বর। এই চিরাচরিত রীতি ভেঙে এবার বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরেছেন কনে। নতুন নিয়মে বিয়ে।তাই ছেলে পক্ষের আত্মীয়-স্বজন আগ্রহ ভরেই এসেছেন দাওয়াত খেতে। জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠক, সুধিজন সবার মধ্যেই ছিল আলাদা কৌতুহল। বিয়েতে ৫০ হাজার টাকা দেনমোহর নির্ধারিত হয়ে বিয়ের মাহফিলেই তা পরিশোধ করেন বরপক্ষ।

Thursday, 19 September 2019

ফেসবুকের বিকল্প ‘হার্টসবুক’ চালু হলো বাংলাদেশে !


সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হলো ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সামাজিক যোগাযোগের মাধ্যমটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান এবং সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।উদ্বোধনের সময় হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে হার্টসবুক (heartsbook.com) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন ফেসবুক ইউজারের বন্ধু সংখ্যা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ। অথচ হার্টসবুকে একসঙ্গে ১০ হাজার বন্ধু বানানো যাবে।

এছাড়াও লাইভ ভিডিও এবং ওয়েব সিস্টেম রয়েছে হার্টসবুকে। যে কোনো স্মার্ট ফোনের গুগল প্লে স্টোর থেকে (heartsbook.com) লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করা যাবে।এক প্রশ্নের জবাবে হার্টসবুকের সিইও বলেন, এটা শতভাগ নিরাপদ। কোনো রকমের তথ্য চুরির সম্ভাবনা নেই। সেভাবেই এটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে আজকে চালু হলে। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম। হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে মেসেঞ্জার, ছবি, অডিও এবং ভিডিও পোস্ট করার সুযোগ।

Wednesday, 18 September 2019

আওয়ামী লীগ নাকি বিএনপিতে যোগ দিবেন নূর?


বেশ অনেকদিন ধরেই আলোচনাত আছেন ভিপি নূর। তবে এখন তিনি নিজেই জানালেন তার কাহিনি। নূরকে প্রশ্ন জিজ্ঞেসা করা হয় যে তিনি কোন দলে যোগ দিতে চাচ্ছেন?
এই ব্যাপারে তিনি বলেন ,’ যদি আওয়ামী লীগ ও বিএনপি তাদের বর্তমান কার্যক্রমে পরিবর্তন আনে, তাহলে এর যে কোনো একটিতে যোগ দিতে পারেন তিনি৷ আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা, তা পরিস্থিতি বলে দেবে৷
বুধবার জার্মানির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তার এ বক্তব্যটি ডয়েচে ভেলের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ (সরাসরি সম্প্রচার) দেয়া হয়। সেইখানেই এইসব কথা বলেন ভিপি নূর।

Tuesday, 17 September 2019

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে থাকবেন যারা (সম্বাব্য)


ত্রিদেশীয় সিরিজের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটি হবে টাইগারদের। ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে দলটি। তবে দ্বিতীয় ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে পাত্তাই পায়নি তারা।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচের পর পয়েন্ট তালিকায় সেরা দুটি দল খেলবে ফাইনাল। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর হারলেই ঝুলে যাবে ভাগ্য।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে নিশ্চিত ভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে। কেননা বাংলাদেশের শেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেই এসেছে পরিবর্তন।