Showing posts with label entertainment. Show all posts
Showing posts with label entertainment. Show all posts

Monday, 23 September 2019

বিচারের দাবিতে থানা ঘেরাও করল বানরের দল ( ভিডিও সহ)


স্টাফ রিপটার যশোরঃ
যশোরে কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখ একটি হনুমান আহত হওয়ার প্রতিবাদ জানাতে থানা ফটকে অবস্থান করেন একদল হনুমান।

এতো দিন আমরা দেখেছি, মানুষ দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করে।  কিন্তুু বানর যে থানা ঘেরাও করে, সেটা জানা ছিলনা, ঠিক এমনি ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর থানায়।
রোববার দুপুরে কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয় হনুমান দল। এক পর্যায়ে এরা ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে।
থানার অফিসার ইনচার্জ মো. শাহিন সাংবাদিকদের জানান, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্ছাটিকে মারপিট করে কে বা কারা আহত করেছে। তিনি বাচ্চাটির অবস্থা দেখে অনুধাবন করেন। এর পরপরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে এরা ডিউটি অফিসারের কক্ষে অবস্থান যায়।
থানার অফিসার ইনচার্জ হনুমানদের বুঝাতে সক্ষম হন যে হামলাকারীদের বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর কিছু শুকনো খাবার দিলে ঘন্টাখানেক অবস্থানের পর তারা চলে যায়।
কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন জানান, শহর ও শহরতলীতে প্রায় ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা , ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।

Sunday, 22 September 2019

"মিসেস বাংলাদেশ" হলেন অবনী !


স্টাফ রিপটার, বগুড়াঃ  বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।

সেরা দশে অন্য প্রতিযোগীরা ছিলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা, রাবেয়া ও সামান্তা।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, “বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।”

চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরলো কনে, (ভিডিও সহ)


স্টাফ রিপোর্টার ,বগুড়াঃ
 নতুন বিয়ে করতে সাধারণত ধুমধাম করে বর কনের বাড়িতে যায় বরযাত্রী নিয়ে। বরযাত্রী আর কনে পক্ষের আত্মীয়-স্বজনদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে বিয়েবাড়ি। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বউ নিয়ে বাড়ি ফেরে বর। এই চিরাচরিত রীতি ভেঙে এবার বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরেছেন কনে। নতুন নিয়মে বিয়ে।তাই ছেলে পক্ষের আত্মীয়-স্বজন আগ্রহ ভরেই এসেছেন দাওয়াত খেতে। জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠক, সুধিজন সবার মধ্যেই ছিল আলাদা কৌতুহল। বিয়েতে ৫০ হাজার টাকা দেনমোহর নির্ধারিত হয়ে বিয়ের মাহফিলেই তা পরিশোধ করেন বরপক্ষ।