Showing posts with label Featured. Show all posts
Showing posts with label Featured. Show all posts

Sunday, 22 September 2019

"মিসেস বাংলাদেশ" হলেন অবনী !


স্টাফ রিপটার, বগুড়াঃ  বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।

সেরা দশে অন্য প্রতিযোগীরা ছিলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা, রাবেয়া ও সামান্তা।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, “বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।”

চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Friday, 20 September 2019

শেখ হাসিনার কৌশলে ‘হতভম্ব’ বিএনপি




দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতা, প্রিয়া সাহার ঘটনা ইত্যাদি নানা ইস্যুতে সরকার জনরোষ তৈরি হচ্ছিল। সরকার যখন নানা ইস্যুতে কোনঠাসা তখন এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারকে আরও চাপে ফেলার কৌশল নিয়েছিল বিএনপি। পরপর দুটি স্থায়ী কমিটির বৈঠকে নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা এঁটেছিল বিএনপি। আর সেই আন্দোলন শুরু করার জন্য মাত্র দুই সপ্তাহ আগে দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেছিল দলটি। বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগও পেশ করা হয়েছিল।
সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের জন্যই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে আন্দোলনের জন্য বিএনপি কিছু কর্মসূচী গ্রহণ করেছিল। একই সঙ্গে সাংগঠনিকভাবে নিজেদেরকে সংগঠিত করতে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অর্থাৎ বিএনপি নিজেদের গুছিয়ে নেওয়া ও জনগণের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিল। সেসময়ই দাবার ছক উল্টে দিলেন শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অপসারণ, যুবলীগের প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার, ক্যাসিনো বন্ধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান এবং আওয়ামী লীগের মধ্যে শুদ্ধি অভিযানে কেবল আওয়ামী লীগের মধ্যেই অস্বস্তি তৈরি হয়নি বিএনপিতেও টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টি এখন আর বিএনপির আন্দোলনের দিকে নেই। খালেদা জিয়ার মুক্তি নিয়েও কারও কোন মাথা ব্যাথা নেই। এমনকি দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলে ভোটের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতা নির্বাচনের মতো বড় খবরটিও মানুষের নজরে আসেনি। সবকিছু ছাপিয়ে শেখ হাসিনার সাহসিকতা এবং আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের দিকেই মানুষের দৃষ্টি। এর মাধ্যমে আওয়ামী লীগ তার হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে যেমন সফল হয়েছে , তেমনি বিরোধীদলের পরিকল্পনাকেও তছনছ করে দিয়েছে।
শেখ হাসিনার নেবোয়া সর্বশেষ সাহসি কৌশলে হতবাক হয়ে পড়েছে বিএনপি। দলটির একাধিক শীর্ষ নেতা নিজেদের হতাশার কথা জানিয়েছেন। বিএনপির একজন নেতা বলেছেন, আমরা সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভোট করে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করলাম, অথচ এই খবরটিও আড়ালে চলে গেল ক্যাসিনো আভিযানের খবরে।
বিএনপির ওই নেতা আরও বলেন, আমরা যখন নিজেদের গুছিয়ে নিয়ে সংগঠিত করছি, সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি এবং কিছু কর্মসূচী দিয়েছি তখনই শেখ হাসিনা এই কৌশলে আমাদের বিভ্রান্ত করে দিয়েছে। এর ফলে জনগণ আমাদের দিক থেকে আরেকবার মুখ ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগের ভেতরে কী হচ্ছে, শেখ হাসিনা কী করছেন তা নিয়েই চর্চা শুরু করে দিয়েছে। দেশের আলোচনার কেন্দ্রে এখন আওয়ামী লীগের শুদ্ধি অভিযান। কাজেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সম্ভাবনা এখন আর নেই।

Thursday, 19 September 2019

যে কাজ করলে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না !


আমাদের সবার প্রিয় স্যোসাল মিডিয়া ফেসবুক, এখানে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য থাকে।  সেই তথ্য যদি অন্যের হাতে চলে যায়, তাহলে আমাদের বিপদ ঘটতে পারে। কোন হ্যাকার যেন আমাদের  ফেসবক আইডি হ্যাক করতে না পারে,  সেই ব্যবস্থা আমাদের আগেই করতে হবে। এই জন্য ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে।
ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভ করবেন

Tuesday, 17 September 2019

বিকাশে ১০০ টাকা ফ্রি!


মোবাইল ব্যাংকি ‘বিকাশ’ তার গ্রাহকদের জন্য বিনা মূল্যে ১০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ দিচ্ছে। ব্রাক ব্যাংকের এ প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে।
 নতুন বিকাশ অ্যাপ দিয়ে আপনি নিজে নিজেই একাউন্ট খুলতে পারবেন। 
প্রথমে বিকাশের নতুন apps download করুন,, 
বিকাশের নতুন apps পাইতে এই link এ প্রবেশ করুন। https://bka.sh/signup?ref=C175BD5EP
  • একান্ট খুলতে new regestration এ login করতে হবে। 
  • অাপনার ভোটার ID card এর ছবি তুলে submit করতে হবে।
  • তারপর আপনার information দেখতে পারবেন, information গুলো দেখে নিয়ে submit এ click করবেন
  • তারপর আপনার selfie তুলতে হবে। এখন আপনার একাউন্ট complete.
  • *247# ডায়েল করে আপনার password দিতে হবে।
  • তারপর আপনি আপনার মোবাইল নাম্বর এবং পাস্ওয়াড দিয়ে বিকাশ অ্যাপ এ login করুন।  তাহলে ১০০ টাকা ফ্রি পাবেন। আর প্রথমবার ২৫ টাকা রিচার্জ করলেই ৫০ টাকা cash back পাবেন।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী মাসে


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির টাইমস বিডিকে বলেন, রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় পাস করেছেন।

তিনি বলেন, যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে আসতে বলা হয়েছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে।
তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করা হবে। ১০ অক্টোবর থেকে জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে। অক্টোবরের মধ্যেই দেশের ৬১টি জেলার মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর ফলাফল জেলা পর্যায় থেকে ডিপিইতে পাঠানো হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল পরবর্তী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।